রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী ২০২২ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পুনর্মিলনী ২০২২ সম্পন্ন হয়েছে।

১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ এই বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় মেহরেপুর জেলার ঐতিহাসিক মুজিম নগরের আম্রকাননে বার্ষিক পুনর্মিলনীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

লিডার্স এর নির্বাহী পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়। মূল অনুষ্ঠানটি কয়েকটি ধাপে ভাগ করা হয়। এখানে লিডার্স এর কার্যক্রম দেখে কুইজের আয়োজন করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন, আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে অতিথিদেরকে লিডার্স এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২১ এর পুরস্কার হাতে তুলে দেন। কুইজ এ সেরা তিন জনকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া র‌্যাফেল ড্র এর ৯ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত। লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

উল্লেখ্য যে, লিডার্স প্রতিবছর এই বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করে থাকে। তিন দিনের এই বার্ষিক পুনর্মিলনী যাত্রায় মুজিব নগর, রবীন্দ্র নাথের কুঠিবাড়ী এবং লালন শাহের মাজার পরিভ্রমন শেষে গতরাত ৩:০০ টায় এই যাত্রা পরিসমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক