বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূল গবেষণায় ৭ জন গবেষককে বৃত্তি প্রদান করলো লিডার্স

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বেকারত্ব সৃষ্টি করেছে। গবেষণা ভিত্তিক উন্নয়ন সংস্থা লিডার্স, গবেষণা এবং তথ্য প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের চেষ্টা করে যাচ্ছে। উপকূলীয় এলাকার স্থানীয় সমস্যা নিয়ে গবেষণা পরিচালনার জন্য গবেষকদের বৃত্তি প্রদান যার মধ্যে অন্যতম ।
এরই ধারাবাহিকতায়, আজ ২৪শে আগস্ট, ২০২৪ তারিখে লিডার্স এর ক্লাইমেট এ্যান্ড এডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার গবেষকদের বৃত্তি প্রদান করেছে। লিডার্স এর আঞ্চলিক অফিসে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জনাব কৌশিক রায় এবং জ্ঞান ও গবেষণা ব্যবস্থাপক ফারজানা ইসলাম। তারা উপকূলীয় সমস্যাসমূহের উপর গুরুত্বারোপ করেন এবং গবেষণার প্রাসঙ্গিকতা উল্লেখ করেন। গবেষকগণ তাদের গবেষণা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় সংকট নিরসনে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে লিডার্সকে তুলে ধরতে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
গবেষক দলে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসমাত জাহান, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব হোসেন, সুলতানা জাহান, সুতপা দে শর্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো: আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে সাইফ খান সানি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাব্বির হোসেন। তারা স্থানীয় জনগণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরুপণ ও সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে পেশাগত পরিবর্তন এবং কয়রা উপজেলায় অভিযোজন কৌশল, জনগণের স্থান চ্যুতি, স্খানীয় উপায়ে অভিযোজন এবং নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, এবং টেকসই পানি ব্যবস্থাপনার নিমিত্তে ভূগর্ভস্থ পানির গুণাগুণ গবেষণা নিয়ে কাজ করবেন।
গবেষক জনাব সাইফ খান সানি জানান, “উপকূলের মানুষ দীর্ঘদিন যাবৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার। তাদের জীবনযাত্রা বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে যেখানে তাদের কোনো হাত নেই। আমরা গবেষণা কাজের মাধ্যমে এরকম দুর্গম অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি যা তাদের অবস্থার উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে।” এ পর্যায়ে গবেষকগণ মত বিনিময় করেন এবং লিডার্স এর প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ