বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি : সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে আজ সকাল ১১টায় বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরে শার্শা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়াকর্মীদের আয়োজনে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনাপোল বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল কাস্টম হাউজের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান স্বৈরাচারী সরকারী পক্ষে লিখেছেন ও দালালি করেছেন, সেই সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন জামাল উদ্দিন, বকুল মাহবুব, দেবুল কুমার দাস, আহমদ আলী শাহিন, মনিরুল ইসলাম মনি, এম এ রহিম, শাহিনুর রহমান শাহিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওসমান গনি, নাসির উদ্দিন, সুমন হোসেন, ইকরামুল ইসলাম, রফিকুল ইসলাম, আইয়ুব হোসেন পঙ্খী, রাসেল হোসেন, নাসির উদ্দিন, কোরবান আলীসহ শার্শা উপজেলা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা