শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে শ্যামনগরে উদ্ধার উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবকদের মাঝে পূর্ব সতর্কতা, অনুসন্ধান-উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা কমপ্লেক্সে জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্যামনগর দূর্যোগপ্রবণ এলাকা। দূর্যোগের সময়ে এই এলাকার মানুষের দূর্ভোগ শুধু এই এলাকার মানুষের পক্ষেই বুঝা সম্ভব। আমরা হয়তো এই দূর্যোগ বন্ধ করতে পারবো না কিন্তু পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার সামগ্রীর সঠিক ব্যবহার ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র দূর্যোগের সময়ে খুজলে হবে না, সঠিকভাবে সংরক্ষণ ও সঠিক সময়ে উপকরণের সঠিক ব্যবহার অত্যাবশ্যকীয়।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউএনডিপির হেড অফ কমিউনিকেশন্স মোঃ আব্দুল কাইয়ুম। এসময় সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সিপিপির সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী আকবর স্বেচ্ছাসেবকদের উপকরণের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন প্রদান করেন। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবক দলগুলোর হাতে উপকরণসম্বলিত ট্রাংকের চাবি তুলে দেন।

আজকের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের হাতে যে উপকরণ তুলে দেওয়া হয় তার মধ্যে রয়েছে পূর্ব সতর্কতা কিট, উদ্ধার সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র কারিগরি সহায়তায় গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাঠ পর্যায়ের বাস্তবায়ন অংশীদার হিসেবে রয়েছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ। খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় ৩৯ ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে গঠিত মোট ১০১টি নারী স্বেচ্ছাসেবক দল এ পর্যায়ে উপকরণ পাচ্ছে। শ্যামনগর এ উদ্যোগের শেষ ধাপ।

প্রসঙ্গত, উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল জীবিকা, নিরাপদ পানি ও দুর্যোগ প্রস্তুতি বাড়াতে জিসিএ প্রকল্প প্রায় ১ লাখ ৩০ হাজার নারী ও পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেটবিস্তারিত পড়ুন

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ