বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপসচিব পদোন্নতি পেলেন রাতের ভোটের সহকারী রির্টানিং অফিসাররা

উপসচিব হিসেবে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই রাতের ভোটের কারিগর। ২০১৮ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে রাতেই ভোট সম্পন্ন করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাতের ভোটে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, কক্সবাজারের উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাতের ভোটে কাজ করা নিকারুজ্জামান। তারা বাবা ওয়াহিদুজ্জামান চৌধুরী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার আপন ছোট ভাই তানভীর চৌধুরী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দীন চৌধুরীর একান্ত সচিব বারীউল করিম খান।

২০২৪ নির্বাচনে মানিকগঞ্জ জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা কাজী হাফিজুল আমিন। এই কর্মকর্তা ঢাকা জেলার এডিসি, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ইউএনও পদে দায়িত্ব পালন করেছেন। রাতের ভোটের নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার কারিগর ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক বদরুদ্দোজা শুভ। ২০১৪ সালের নির্বাচনে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করা নাজমুল আলম। চট্টগ্রামের পটিয়া উপজেলার রাতের ভোটের কারিগর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হাবিবুল হাসান। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাতের ভোটের কারিগর আল ইমরান রুহুল ইসলাম। পাবনার সুজানগর উপজেলার রাতের ভোটের কারিগর স্বাস্থ্য ও সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে নদী রক্ষা কমিশনের উপপরিচালক আবদুল্লাহ আল জাকী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাতের ভোটের কারিগর পঙ্কজ বড়ুয়া। টাঙ্গাইলের গোপালপুরের রাতের ভোটের কারিগর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব বিকাশ বিশ্বাস।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব ও ২০২৪ এর নির্বাচনে রাজবাড়ী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করা স্নেহাশীষ দাশ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাতের ভোটের কারিগর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর, কুষ্টিয়ার কুমারখালীর রাতের ভোটের কারিগর জেনেভার প্রথম সচিব (বাণিজ্যিক) রাজীবুল ইসলাম খান, খুলনার কয়রা উপজেলার রাতের ভোটের কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহা। পটুয়াখালীর রাঙ্গাবালীর রাতের ভোটের কারিগর ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান, সিলেটের বিয়ানী বাজারের রাতের ভোটের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান, রাতের ভোটের নওগাঁর সাপাহার উপজেলার কারিগর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব কল্যাণ চৌধুরী, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাতের ভোটের কারিগর শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুরের শ্রীবরদী উপজেলার রাতের ভোটের কারিগর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুতি ধর।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?