বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি গোপন ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

শুক্রবার (২৯ আগস্ট) আদালতের রায়ে তাকে চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে পেতোংতার্ন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু মাত্র এক বছরের মাথায়ই পদ হারালেন তিনি। তিনি থাই রাজনীতির প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।

ফাঁস হওয়া ফোনকলে পেতোংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করতে শোনা যায়। একই সঙ্গে তিনি থাই সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তাদের কারণে কম্বোডিয়ার একজন সেনা নিহত হয়েছেন। এই ফোনকল ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা।

দুই দেশের সীমান্তে উত্তেজনা চলাকালে গত ১৫ জুন ফোনালাপটি রেকর্ড করা হয়েছিল। বিরোধী দলগুলো অভিযোগ তোলে, পেতোংতার্ন গোপনে দেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

ফোনকলে হুন সেনকে তিনি আরও বলেন, ‘যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি দেখব।’

এই মন্তব্যটিই ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং অনেকেই একে থাইল্যান্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেন।

ঘটনার পর পেতোংতার্ন জনগণের কাছে ক্ষমা চান এবং দাবি করেন, উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবেই তিনি ওই ভাষায় কথা বলেছিলেন। এরপর ১ জুলাই আদালত তার প্রধানমন্ত্রীর দায়িত্ব স্থগিত করে। যদিও তিনি তখনো সংস্কৃতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থেকে গিয়েছিলেন। তবে আজ আদালতের চূড়ান্ত রায়ে তাকে সম্পূর্ণভাবে পদচ্যুত করা হলো।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা