শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই পণ্য কেনা হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এই সয়াবিন তেল কিনতে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা। যার আগের দাম ছিল ১৭৭ টাকার মতো।

এই তেল ক্রয়ের সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি হাউস।

বুধবারের সভায় মোট ১৫টি এজেন্ডা ছিল, যার সবগুলো পাস হয়েছে। তার মধ্যে ৮টি নৌপরিবহন মন্ত্রণালয়ের, বিদ্যুতের দুটি এবং বাণিজ্যের দুটি। এছাড়া স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছিল একটি করে।

টিসিবির জন্য ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আট হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এতে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা খরচ হবে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৯১ টাকা ৬০ পয়সা করে। সুপারিশকৃত দরদাতার মধ্যে রয়েছে তুরস্কের আরবেল বিয়াকলিয়াত হুবুবাত স্যান্টিক এ.এস কুমহুরিয়াত। স্থানীয় দরদাতা হচ্ছে বিআইএনকিউ।

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেয়া হয়েছে কিনা; জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কমানো না, প্রতি মাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।’

রোজায় সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের জন্য যেটা কেনা হয়েছে, সেটা টিসিবির। যা এক কোটি মানুষকে দেয়া হবে। এটা তো আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি।’

রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার কথাও জানিয়েছে সরকার।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত