শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক শিফটে তাজমহল দেখতে পাবেন আড়াই হাজার মানুষ

নভেল করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল।

সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালায় প্রতি শিফটে আড়াই হাজার মানুষকে ঢুকতে দেয়া হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়।

তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, ‘পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে।
একটি শিফটে কেবল মাত্র আড়াই হাজার দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে। যার জন্য অনলাইন বুকিং করতে হবে।

বিদেশিদের জন্য ১ হাজার ১০০ টাকার প্রবেশমূল্য টিকিট কিনতে হবে এবং দেশের দর্শনার্থীরা জন্য় টিকিটের দাম ৫০ টাকা।
সমাধিক্ষেত্রে প্রবেশের জন্য ২০০ টাকার অতিরিক্ত টিকিট লাগবে।’

রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।’

আগ্রায় গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭০৬ জন।

যার মধ্যে ৩ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১১৭ জন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী