বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, উদ্ধারে গিয়ে প্রাণ গেল আরও ৪ জনের

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে গিয়ে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁচামারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে উল্টো পথে রওনা করে। এ সময় গ্রামীণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ-৩১-১৪৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির এক যাত্রী নিহত হন। তাদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা আসলে পেছন দিক থেকে ইমাদ পরিবহণের আরেকটি বাস উদ্ধারকারীদের পিষে চলে যায়। এতে আরও চারজন নিহত হন।

নিহতরা পাঁচজন হলেন- প্রাইভেটকার যাত্রী খলিল মাতুব্বর (৬৫), উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫), ভ্যানচালক লিটু শরীফ (৫০) ও মোফাজ্জেল হোসেন খান (৫৫)।

আহতরা হলেন- প্রাইভেটকারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।

নিহতদের মধ্যে মোফাজ্জেল হোসেন শিবচরের বাচামা গ্রামের লাল মোহাম্মদ খানের ছেলে। অপর ৪ জনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন জানান।
এদের মধ্যে মোস্তফা শিকদার ও রোকেয়া বেগম একই বাড়ির।

ঘাতক গ্রামীণ পরিবহণের বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক রয়েছেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ৫ জনের মৃত্যুর খবর পেলাম। নিহতদের একজন প্রাইভেটকারের এবং অপর চারজন স্থানীয় বাসিন্দা। স্থানীয় চারজনই দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারের ২ জন যাত্রী গুরুতর আহত রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা