শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখন পর্যন্ত ‘করোনার ছায়া’ পড়েনি যে দেশে

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাল এশিয়া মহাদেশের মধ্যে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর জানানো হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় ২৯ অক্টোবর পর্যন্ত ১০ হাজার ৪৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু এতে একজনের শরীরেও করোনা শনাক্ত হয়নি।

এরমধ্যে, ৫ হাজার ৩৬৮ জনকে করোনা রোগী সন্দেহে পরীক্ষা করিয়েছেন। যার মধ্যে ৮ জন বিদেশি ছিলেন। ১৫ থেকে ২২ অক্টোবরের ১৬১ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ১৮৯ জনে। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ লাখ ১১ হাজার ৩০০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত