সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফের বর্ণিল উদ্বোধন

দিগন্তরেখায় শীতের সূর্য তখনো উঁকি দেয়নি। কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ আঙ্গিনায় একে একে বেরিয়ে পড়েছেন গলফাররা। উপলক্ষ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। যে আসরে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি, বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন।

(১৩ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনের এই টুর্নামেন্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। টুর্নামেন্টে অংশ নেওয়া সম্মানিত সদস্যরা ছাড়াও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুস সামাদ চৌধুরী, ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.) সহ সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গলফের পৃষ্ঠপোষণ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময়ই স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে। দেশে গলফের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই গলফকে এগিয়ে নিতে আমরা গলফের পাশে রয়েছি।’ দেশের সব রকমের খেলাধুলার প্রসারেই বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে, সেই উদাহরণও সামনে এনেছেন তিনি।

‘বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্স করেছে। ফুটসাল, হকি, ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সবই সেখানে রয়েছে। বাংলাদেশে খেলা হয় এমন সব খেলার ব্যবস্থাই এক ছাদের নিচে করা হয়েছে। এ ছাড়া বসুন্ধরা ড্রাইভিং রেঞ্জের কাজ শুরু করেছে। আগামী আগস্টের মধ্যে এই ড্রাইভিং রেঞ্জ চালু হবে।’

আগামী ১৭ ডিসেম্বর এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক