মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি মিমিকে অশ্লীল অঙ্গভঙ্গি, ট্যাক্সিচালক গ্রেফতার

কলকাতার রাজপথে এবার ট্যাক্সিচালকের হেনস্থার শিকার হলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তাকে উদ্দেশ্য করে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে।

সোমবার রাতেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।

জানা গেছে, সোমবার বিকালে বালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে নিজের গাড়িতে করে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী।
সঙ্গে ছিলেন কেবল তার গাড়ির চালক।

বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি রাস্তায় সিগন্যাল থাকায় মিমির গাড়িটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখনই তার পাশে এসে দাঁড়ায় একটি ট্যাক্সি। মিমিকে লক্ষ্য করে ওই ট্যাক্সিচালক অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন বলে অভিযোগ।

প্রথমে তাকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় মিমির গাড়ি। এরপর ওভারটেক করে ওই ট্যাক্সিটি ফের মিমির গাড়ির পাশে এসে দাঁড়ায়। ফের একই অসভ্যতা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই নিজের গাড়ি থেকে ওই ট্যাক্সিচালককে বের করে এনে তাকে সাবধান করেন মিমি। কিন্তু ঘটনার সময় ট্যাক্সিচালক মাতাল অবস্থায় ছিলেন বলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

তখন মিমিকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন ওই ট্যাক্সিচালক। দুইজনের বাদানুবাদ দেখে রাস্তায় মানুষের ভিড় জমে গেলে মিমি তখনকার মতো গাড়ি নিয়ে বেরিয়ে যান।

পরে গড়িয়াহাট থানায় গিয়ে ওই ট্যাক্সির নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেন মিমি।

অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্ত ট্যাক্সিচালক ভীমা যাদবকে দক্ষিণ কলকাতার ইস্টার্ণ মেট্রোপলিটন বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
বাজেয়াপ্ত করা হয় তার ট্যাক্সিটিকেও।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হয়।

এ ব্যাপারে মিমি জানান ‘একজন হলুদ ট্যাক্সিচালক হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে খুব নোংরা ইঙ্গিত করতে থাকেন। আমায় চোখ মারতে থাকেন। আমি তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু ওই ট্যাক্সিচালক ওভারটেক করে আবার ওই একইভাবে নোংরা অঙ্গভঙ্গি করতে থাকেন। যখন এটা করে তখন আমার মাথায় একটাই জিনিস ঘুরছিল যে, আজকে যদি ওকে আমি ছেড়ে দিই তবে অন্য কারোর সঙ্গে তো আরও খারাপ কিছু করতে পারে। যাইহোক আমি সঙ্গে সঙ্গেই থানায় জানাই।’

ওই ট্যাক্সিচালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন মিমি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান