বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমিক্রনের উদ্বেগের মাঝেই ‘বিশেষ’ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সময়ের সঙ্গে সঙ্গে নতুন তথ্য জানা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে। দ্রুত সংক্রমণ, মৃদু উপসর্গের মতো তথ্য এখনও জানা গেলেও, সংক্রমণ রুখতে অতিরিক্ত করোনা টিকার প্রয়োজন রয়েছে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওমিক্রন সংক্রমণ রুখতে করোনা টিকার অতিরিক্ত ডোজ প্রয়োজন কিনা তা এখনও জানা যায়নি। সুতরাং সকল দেশকে অনুরোধ করা হচ্ছে, আগে থেকেই টিকা নিয়ে তাড়াহুড়া শুরু না করার জন্য।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার টিকা পরামর্শদাতা কেট ও’ব্রায়েন বিশ্বের সমস্ত দেশকে সতর্ক করে বলেন, উপযুক্ত প্রমাণ ছাড়া ভ্য়াকসিন নিয়ে কাড়াকাড়ি, অতিরিক্ত টিকা মজুত করার কোনও অর্থ নেই। এমনিতেই বিশ্বে করোনা টিকা নিয়ে অসাম্য রয়েছে, এই ধরনের কার্যকলাপে সেই অসাম্যই আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আগামিদিনের পরিস্থিতি কী হতে চলেছে, তা আমরা জানি না। তবে বিশ্বে টিকা সরবরাহ ব্যবস্থা যে প্রভাবিত হতে পারে, তার একটা ঝুঁকি রয়েছে।

উচ্চ আয় সম্পন্ন দেশগুলি ফের একবার নিজেদের জনগণকে রক্ষার জন্য অতিরিক্ত পরিমাণ টিকা মজুত করা শুরু করতে পারে।

এদিকে, বৃহস্পতিবারই ফাইজ়ার-বায়োএনটেক সংস্থার তরফে দাবি করা হয়, তাদের টিকার দুইটি ডোজ করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে যে সুরক্ষা দেয়, ওমিক্রনের ক্ষেত্রে সেই সুরক্ষা পেতে তিনটি ডোজের প্রয়োজন।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে টিকা পরামর্শদাতা কেট ও’ব্রায়েন বলেন, করোনা টিকার অতিরিক্ত ডোজ ওমিক্রন ভ্য়ারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় কিনা, সেই তথ্য খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় হয়তো অতিরিক্ত জোজের কার্যকারিতা সম্পর্কে জানা যেতে পারে, তবে এখনই অতিরিক্ত ডোজ নিয়ে কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, গোটা বিশ্ব সবে মাত্র টিকা বৈষম্য সম্পর্কে বুঝতে শুরু করেছে। পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল দেশগুলিতে করোনা টিকা সরবরাহ শুরু হয়েছে গত দুই মাস ধরে। আগামীদিনেও এই সরবরাহ বজায় রাখতে হবে বলেই তিনি জানান। তিনি বলেন, যদি ক্ষমতাবান দেশগুলি অতিরিক্ত টিকা মজুত করে রাখে, তবে এই মহামারি থেকে মুক্তিও পিছিয়ে যাবে।

বিশ্বে যতদিন করোনা সংক্রমণ ছড়াতে থাকবে, ততদিনই নিত্যনতুন ভ্যারিয়েন্টও দেখা দেবে।

সংক্রমণ রুখে এই মহামারি শেষ করতে সমস্ত দেশে প্রয়োজন অনুযায়ী টিকা সরবরাহ হওয়া উচিত বলেই তিনি জানান।

এদিকে, গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসিস বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে বেশ কিছু এমন প্রমাণও মিলেছে, যাতে দেখা গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে আক্রান্তরা কম অসুস্থ হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী