শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় দিশেহারা হয়ে কারাগার বন্ধ করে দিলো ইসরায়েল

সারা বিশ্বের মতো ইসরায়েলেও দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে রামন কারাগারের বন্দী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ফলে ওই কারাগার বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি (পিপিএস) নামের একটি বেসরকারি সংস্থা এ খবর জানিয়েছে।

তবে কারাগার বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ।
গত রবিবার পিপিএস এক বিবৃতিতে জানায়, কারাগার বন্ধের বিষয়টি বন্দীদের মধ্যে করোনা ভয়ানক আকার ধারণের ইঙ্গিত দেয়।

ইতোমধ্যে কারাবন্দীদের মধ্যে করোনা পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে বন্দী বিষয়ক কর্তৃপক্ষ। রেমন কারাগারে সাতটি সেল আছে এবং তাতে ৩৬০ জন ফিলিস্তিনি বন্দী আছে বলে জানা যায়।

পিপিএস আরেও জানায়, ইসরায়েলি জেলারদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ার সূত্রে বন্দীদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে ইসরায়েলে করোনার টিকা প্রদান শুরু হয়। অবশ্য দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী আমির ওহানা বলেন, করোনায় আক্রান্ত বন্দীদের টিকা প্রদান করা অগ্রাধিকার ভিত্তিতে হবে না।

ফিলিস্তিনের বন্দী বিষয়ক সংস্থার মুখপাত্র হাসান আবেদ রাব্বু বলেন, ওহানার বক্তব্য জাতিবিদ্বেষমূলক।

এতে করে বন্দীদের বিরুদ্ধে আরেকটি অপরাধ যুক্ত হল।
আবেদ রাব্বু বলেন, দখলদার ইসরায়েলি সরকার বন্দীদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য পুরোপুরি দায়ী। তাছাড়া করোনা মহামারি থেকে সুরক্ষায় ইসরায়েল পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেয়নি। গত এপ্রিল থেকে ১৪০ জন ফিলিস্তিনি বন্দী করোনায় আক্রান্ত হয়। এদের অনেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে বন্দী ছিল।

ইসরায়েলে বর্তমানে প্রায় চার হাজার চারশ’ বন্দী আছে। এদের মধ্যে ৪১ জন নারী এবং ১৭০ জন শিশুও আছে। এছাড়া অভিযোগ ও বিচার ছাড়া প্রশাসনিক আটক আইনের ভিত্তিতে তিনশ’ ৮০ জন বন্দী আছে।
সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল