বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার রুবী হাসপাতাল তথ্য কেন্দ্রের উদ্বোধন সাতক্ষীরায়

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রুবী জেনারেল হাসপাতাল তথ্য কেন্দ্র, টেলি মেডিসিন সেন্টার, ক্যান্সার ও কিডনী বিষয়ক সচেতনতা সভা এবং হাসপাতালের তথ্য কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের চায়না-বাংলা কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে রুবী জেনারেল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সুজয় রঞ্জন দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আছাদুজ্জামান বাবু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, রুবী হাসপাতালের কিডনী বিশেষজ্ঞ ডা. অর্মিতাক্ষ দেব, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সৌম্য মুখার্জী ও রুবী হাসপাতালের ডেপুটি ম্যানেজার জন মোহাম্মদ মন্ডল প্রমুখ।

কলকাতার রুবী জেনারেল হাসপাতালের তথ্য কেন্দ্র আফিয়া এন্টারপ্রাইজ সংগ্রাম টাওয়ারের ২য় তলায় ভারতীয় ভিসা অফিস সংলগ্ন ইটাগাছা সাতক্ষীরা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশী রোগীদের জন্য বিশেষ সুবিধা সমূহ- অনকোলজী, (ক্যান্সার) আইভিএফ, কার্ডিওলজী, গ্যাস্ট্রো-এন্ট্রোলজী, নিউরোলজী, পালমোনোলজী অর্থাপেডিকস্ ও ব্যরিয়েটিকসহ তথ্য কেন্দ্রে ভারতীয় ডাক্তার দ্বারা টেলিওপিডি এর সু-ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রুবী হাসপাতালকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ-ভারত বন্ধু রাষ্ট্র। এদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় চিকিৎসা নিতে। সেখানে গেলে অনেক অর্থ ও সময় ব্যয় হয়। সাতক্ষীরায় যখন রুবী হাসপাতাল তথ্য কেন্দ্রে ও টেলিমেডিসিন সেন্টার এসেছে আমরা তাদের কাছে আসা করবো সাতক্ষীরার মানুষ তাদের থেকে ভাল স্বাস্থ্য সেবা সার্ভিস সুবিধা পাবে এই প্রত্যাশা রেখে রুবী হাসপাতালের বন্ধু কার্ড উদ্বোধন করেন।

সভায় বিশেষজ্ঞ ডাক্তারগণ ক্যান্সার ও কিডনী রোগের ক্ষতিকর দিক সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনায় তুলে ধরেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন আফিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মামুনুর রশিদ শাওন ও সালমা পারভীন শিল্পী।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা