শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা আয়োজনে সাতক্ষীরায় পরিবেশ দিবস পালিত

র‌্যালী, বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২২’ উপলক্ষে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সঞ্চালনায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের এ এস পি আসাদুজ্জামান, এসইপি কল্পের প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবীরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
এর আগে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।
এদিকে, জেলার পাশাপাশি উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আয়োজনে তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে র‌্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এস, এম মুজিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তাগণ, পরিবেশ ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস