বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিয়েছিল ব্রাজিল। ফলে এই অঞ্চল থেকে তারাই যে সবার আগে পাবে বিশ্বকাপের টিকিট, তা একপ্রকার নিশ্চিতই ছিল।

হলোও তাই! শুক্রবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে মোট চারটি দল।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ব্রাজিলের পক্ষে জয়সূচক গোল করেছেন লুকাস পাকুয়েতা, এসিস্ট ছিল নেইমারের। এই জয়ের পর ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।

গত মাসে কলম্বিয়ার মাঠে গিয়ে ড্র নিয়ে ফিরতে হয়েছিল ব্রাজিলকে। চলতি বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সেটিই ব্রাজিলের একমাত্র জয়হীন ম্যাচ। ফিরতি দেখায় কলম্বিয়ানদের হারাতে ভুল করেননি নেইমার-পাকুয়েতারা।

করিন্থিয়াস এরেনায় সারা ম্যাচেই আধিপত্য ছিল সেলেসাওদের। বল দখলের লড়াইয়ে প্রায় ৬৫ ভাগ সময় এগিয়ে ছিল ব্রাজিল। পুরো ম্যাচে অন্তত ১৬টি শট করে তারা, যার ছয়টি ছিল নিশানা বরাবর। কিন্তু গোল হয়েছে মাত্র একটি।

প্রথমার্ধের পুরোটা গোলহীন থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে গিয়ে অপেক্ষার অবসান ঘটান পাকুয়েতা। নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শট করে জালের ঠিকানা খুঁজে নেন তারকা মিডফিল্ডার।

ম্যাচে আরও অন্তত চার থেকে পাঁচটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কোনোটিতেই শেষ পর্যন্ত কাজের কাজ আর হয়নি। ফলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তিতের শিষ্যদের।

লাতিন অঞ্চলের বাছাইয়ে রীতিমতো অপ্রতিরোধ্যই হয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে হারেনি একটিও, নিজেদের ২৭ গোলের বিপরীতে হজম করেছে মাত্র চারটি।

১১টি জয় ও এক ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই তারা। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

অন্যদিকে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর। পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান ১৬ করে। চিলি ও কলম্বিয়া খেলেছে ১৩টি করে ম্যাচ আর উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ।

এই অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা