শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানু(৮৮) ইন্তেকাল করেছেন। তিনি মরহুম নিজাম উদ্দীন সরদারের স্ত্রী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ভাবি।

এ দিকে মরহুমা সায়রা বানু তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের চাচা শ্বাশুড়ি আম্মা। পারিবারিকভাবে জানা যায়, পবিত্র ঈদ- উল- ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় সায়রা বানু মৃত্যুবরণ করেন (ইন্না… রাজেউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ বাধ্যক্যজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,৩ কণ্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার এশার নামাজ বাদ তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযা নামাজ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও মরহুমার পুত্র পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। জানাযা নামাজটি পরিচালনা করেন মরহুমার নাতি হাফেজ মো: মাহাফুজুর রহমান। জানাযা নামাজে অসংখ্য মুসুল্লিরা অংশগ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত