বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্রীড়া সংগঠক বিএম আ. রশিদ কচির স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কলারোয়ার ক্রীড়া সংগঠক বিএম আব্দুর রশিদ কচি ছিলেন মুক্তপ্রাণের সাদা মনের মানুষ। এ জনপদের মানুষ চিরকালই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে, অস্তিত্বে, অনুভবে স্মৃতিচারণে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব বি.এম. আব্দুর রশিদ কচি স্মরণে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএম কচি ছিলেন সকলের আপনজন। তিনি আমাদের আদর্শ। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর এ জনপদের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছেন। যা এ প্রজন্মকে নতুন করে পথ দেখাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মীজানুল ইসলাম সেলিম বলেন, বিএম কচি ছিলেন সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তাঁকে দেখলেই যেনো মন ভালো হয়ে যায়। তিনি ছিলেন একজন ভালো মানুষ। তাঁর ত্যাগের আদর্শ সকলের জন্য অনুসরণীয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন বলেন, বিএম কচি ছিলেন সদালাপী ও বন্ধুবাৎসল। তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।

ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য বেনজীর আহমেদ প্রয়াত বি.এম. আব্দুর রশিদ কচির নামে প্রতিষ্ঠানের মিলনায়তনের নামকরণ ও স্মরণিকা প্রকাশ করার প্রস্তাব দেন।

ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ জামিল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম, সদস্য শেখ রেজাউল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সাবেক ছাত্রনেতা এমএ রব শাহিন, কাজী সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ.সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ হবিবর রহমান, প্রচার সস্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সস্পাদক রবিউল হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাসান, নির্বাহী সদস্য আতাহার আলি, হেলাল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, উৎপল কুমার সাহা, সৈয়দ মাসুদুর রহমান লিটন, মাসরুকুজ্জান, মজুমদার পলাশ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন প্রমুখ।

স্মরণ সভা সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

প্রয়াত বিএম আব্দুর রশিদ কচির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল কালাম আজাদ।

একই দোয়ানুষ্ঠানে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সদস্য ও কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি সানবিম করিম সিয়ামের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সম্প্রতি সে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।

উল্লেখ্য, বি.এম. আব্দুর রশিদ কচি গত ২৬ মে, সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ