বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমিজমা বিরোধ

কলারোয়ায় প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি নিহত, স্বামী-স্ত্রী আটক

সানবীম করিম সিয়াম: সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৭৫) ওই গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র।
তিনি উপজেলার হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আমানুল্লাহের শশুর ও উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুল জলিলের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আদালতের নির্দেশে প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল পিটিয়ে হাফিজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৭৯ শতক জমির দখল বুঝিয়ে দেয়। বুধবার সকালে সেই জমিতে খুঁটি পোতাকে কেন্দ্র করে পুনরায় বিরোধ দেখা দেয়। একপর্যায়ে আঘাতে আব্দুল মান্নান (৭৫) আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানসুরা (৪৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিহতের বোন রাশিদা খাতুন, চাচাতো ভাই উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুল জলিল ও আরেক চাচাতো ভাই আবুল খায়ের বলেন, হাফিজুল একস্থানের জমি বোনদের কাছ থেকে কিনে ভিন্ন স্থানের জমি রেকর্ড করে নেয়ায় সেই জমি নিয়ে বিরোধ ছিলো। বুধবার সেখানে বাশেঁর খুঁটি পোতাকে কেন্দ্র করে হাফিজুল গংদের আঘাতে আব্দুল মান্নান মারা যান। সেসময় আব্দুল মান্নানের ভাগ্নে ইকরামুল (৪০) আহত হন।

হাসপাতাল চত্বরে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা থানার এসআই নাসির জানান, জমিজমা বিরোধের ঘটনায় মারামারিতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ পেয়েছি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাপ্পি কুমার দাস জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত নই। পোস্টমার্টেম ও ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন