বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মেধাবী শিক্ষার্থী নাফিউজ্জামান স্বাধীনের এইচএসসি পরীক্ষায় বিষ্ময়কর সাফল্য

কলারোয়ায় নতুন প্রজন্মের এক মেধাবী শিক্ষার্থী নাফিউজ্জামান স্বাধীনের সাফল্য লাভে শিক্ষানুরাগীরা আনন্দিত ও গর্বিত। সাফল্য অর্জনকারি নাফিউজ্জামান স্বাধীন যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি-২২’ পরীক্ষার প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে (জিপিএ-৫) পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।

কলারোয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী নাফিউজ্জামান স্বাধীন রনাঙ্গনের যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোসলেমউদ্দীনের পৌহিত্র। সে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও গৃহিনী তানিজ ফাতিমা চন্দ্রার একমাত্র পুত্র সন্তান। কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের ছাত্র নাফিউজ্জামানের অদম্য ইচ্ছা ও একাগ্রতা চিত্তে অধ্যাবসায়ে ২০২০ সালে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে একইভাবে মানবিক বিভাগে যশোর বোর্ডে মেধা তালিকায় জিপিএ-৫ উত্তীর্ণ হয়ে শীর্ষ স্থান অধিকার করে কলারোয়ায়ার শিক্ষাঙ্গনকে আলোকিত করে তোলে।

সে (স্বাধীন) পারিবারিকভাবে সু-শিক্ষা গ্রহন করে প্রতিষ্ঠানিক শিক্ষা অর্জনে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়ে ধারাবাহিক মেধা তালিকায় কৃতি শিক্ষার্থী হিসাবে নিজেকে তুলে ধরে নতুন প্রজন্মের শিক্ষার্থীর কাছে আলোর পথের দিশারী হয়ে থাকবে। আলোকবর্ষের মতোন নাফিউজ্জামান স্বাধীন আগামী দিনের সকল শিক্ষাক্রমের পথকে আলোয় উদ্ভাসিত করে দেশ ও দশের সেবায় নিজেকে তুলে ধরবে এই প্রত্যাশা করে শিক্ষানুরাগীরা।

নাফিজউদ্দীন স্বাধীনের গর্বিত পিতা প্রধান শিক্ষক বদরুজামান বিপ্লব বলেন, পুত্রের (খোকা) এই সাফল্যে আমি আনন্দিত তবে সাফল্যের শীর্ষে পৌঁছাতে হলে আরো অধ্যাবসয়ের মধ্য দিয়ে জ্ঞান অর্জনে নিজেকে প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত স্বপ্নকে বাস্তবায়িত করায় হবে তার মূল লক্ষ্য। তিনি নাফিউজ্জামান (খোকা)’র সুদুরপ্রসারী শিক্ষা পরিক্রমার পথ যাতে আরো আলোকিত হয় সেজন্য সকল শুভাকাঙ্খীর কাছে দোয়া কামনা করেছেন।

কৃতি শিক্ষার্থী নাফিউজ্জামান স্বাধীন বলেন, আমার এই সাফল্যে প্রথমে আমি প্রয়াত দাদা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন, দিদিমা রোকেয়া মোসলেম উদ্দীন, ফুফা উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, ফুফুমা সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, বড় আব্বু পৌরমেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বাবা, মা ও সকল প্রতিষ্টানের শিক্ষক, গুরুজন, বন্ধু- বান্ধব সহ শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে উচ্চ শিক্ষা লাভ করে যাতে আমি প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক