বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উপজেলা মোড়স্থ বাসভবন চত্বর থেকে বের হওয়া বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলারোয়া বাজারে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগের কারণে আমরা কোন মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। প্রতিনিয়ত হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিন্তু কিছুই বলিনি, ভুলেনি। এমনকি সাবেক এমপি হাবিবসহ চারজনকে কথিত মামলায় হাস্যকর ৭০ বছরের সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এমনকি জেলখানায় কারান্তরিক অবস্থায় চারজন মারা গেছেন।
তারা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল নেতাকর্মীকে শান্ত রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছি। তার মানে এই নয় যে, এই সুযোগে আওয়ামী সন্ত্রাসীরা কোন অপকর্ম অপতৎপরতা চালাবে। তাদেরকে বলতে চাই আপনারা কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করবেন না।
নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে, তাকে তার উদ্দেশ্যে বলতে চাই- এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রজনতা ও আমাদের আন্দোলনের ফসল। আপনি সাবধান হোন অথবা পদত্যাগ করে চলে যান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম দিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল।

এ সময় উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ১২টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়