মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশুর অধিকার সম্পর্কে আলোচনা সভা

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় বেকার যবুদের প্রশিক্ষণ প্রাদানকারী ও কমিউনিটি লোকদেরকে নিয়ে শিশুর অধিকার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে কলারোয়া পৌরসভা সভার হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।

নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় বেকার যুবরা কারিগরি বিষয়ে দক্ষ হচ্ছে ও তারা কর্ম সংস্থানে ব্যবস্থা হচ্ছে। একইভাবে সদর উপজেলায় মোট ৩২ জন উপকারভোগী বেকার যুবরা বিভিন্ন ট্রেড কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে।

প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস।

বক্তারা বলেন, যে কোন কাজের দক্ষতা অর্জন করতে হবে। বেকার সমস্যা সমাধান কল্পে করিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নেই। কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত

৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জলাবদ্ধ পতিত জমিতে এখন শোভা পাচ্ছে মৌসুমী পানিফল (স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
  • কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল