বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) কলারোয়া উপজেলার ইউএনও অফিসের কনফারেন্স রুমে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরী সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা সিসিডিবি ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।

প্রকল্পটির ফোকাল মি. আর্নেস্ট অনিন্দ্য সরকার, কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন করারোয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।

প্রশিক্ষণটিতে কী-নোট স্পিকার হিসেবে প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণটি গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, দিনে দিনে সমাজে ও প্রতিষ্ঠান কেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন বেড়েই চলেছে, যার অধিকাংশ ঘটনাগুলি এ বিষয়ক সচেতনতা না থাকার কারণে প্রকাশিত হচ্ছে না। তাই সমাজে শিশু-কিশোর বয়স থেকে ঐ বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপস্থিত শিক্ষকগন সিসিডিবি কে সমাজের উন্নতিকল্পে এ ধরনের কর্মসূচী গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কাগিরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক