বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বামী-স্ত্রী হজ্জ করতে যাওয়ায় বসত বাড়ীর জমি দখলের অভিযোগ

কলারোয়ায় স্বামী-স্ত্রী হজ্জ করতে যাওয়ায় বসত বাড়ীর জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত (১৭মার্চ) সকালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে।

ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্তর ছেলে হাফিজুল ইসলাম জানান-তার পিতা আলি হোসেন ও মাতা জামিলা বেগম গত ১০ ফেব্রুয়ারী তারিখে হজ্জ করতে যান। এই সুবাদে প্রতিপক্ষ জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার অবৈধ ভাবে গায়ের জোরে ১৮শতক জমি দখল করে নিয়ে প্রচীর নির্মান করেন।

ওই সময় থানা পুুলিশকে বিষয়টি জানানো হলে থানার এসআই সেলিম রেজা ঘটনা স্থানে পৌছে প্রচীর নির্মান বন্ধের জন্য বলে আসেন। তার পরেও তারা থানা পুলিশের কথা না শুনে ওই জমি দখল করে নেয়।

এবিষয়ে কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সদস্য আবুল হোসেন ঘটনা স্থলে গিয়ে হজ্জরত আবুল হোসেন বাড়ীতে আসা পর্যন্ত তাদের কাছে সময় চেয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। কিন্তু তারা তাদের অনুরোধ না শুনে উল্টো ইউপি সদস্যকে খাসা কথা শুনিয়ে দেয়।

তিনি আরো বলেন- প্রায় ৬০লাখ টাকার জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষ জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার। তিনি ন্যায় বিচারের দাবীতে জেলা পুুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে অভিযুক্ত জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার বলেন-তাদের জমিতে তারা প্রচীর নির্মান করেছে। এখানে কোন জমি দখল করা হয়নি। তাদের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!