বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের উদ্বোধন

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়ার ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারে উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই পুন:সংস্কার খালের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম, ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মশিউর রহমান, উত্তরণের ডাব্লিউ সিও মাজাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি গবেষক ওলিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তাপস মজুমদার, ইউপি সদস্য সাহাজান সরদার, উত্তরণের ডাব্লিউ সিএফ খোকন সরদার, দিপংকর মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কার স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কামারালী (মান্দারতলা) মাঠ থেকে ওফাপুর প্রাইমারী স্কুল পর্যন্ত ১৬৮০ মিটার খালের শুভ উদ্বোধন করেন ইউএনও জহুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার।

উল্লেখ্য-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এর আগে ২০২৩ সালে রাজকীয় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ও উত্তরণ এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় ওই খালটি পুন:খনন করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়