মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির অসুস্থ সভাপতির পাশে সাবেক এমপিপত্নি এডভোকেট বকুল

কলারোয়া উপজেলা বিএনপি’র সভাপতি বর্ষিয়ান রাজনীতিক অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি কারারুদ্ধ হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মীনী সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেত্রী এডভোকেট শাহানারা পারভীন বকুল।

শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজলুর রহমানের বাড়িতে যান তিনি। সেসময় অসুস্থ্য বিএনপি নেতা বজলুর রহমানের পুত্র উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দীন পারভেজ তাকে স্বাগত জানান।
সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে বার্ধক্যজনিত বিভিন্ন রোগাক্রান্ত বিএনপি নেতা বজলুর রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করেন মিসেস হাবিব।

বিএনপি নেত্রী এডভোকেট শাহানারা পারভীন বকুল বলেন, ‘গণতন্ত্রের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আজ কারাগারে, অনেকেই অসুস্থ্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটারাধিকার আন্দোলনে তারা কোন আপোষ করেনি বলেই নির্যাতিত।’
তিনি আরো বলেন, ‘কলারোয়া ও তালা উপজেলাবাসীর সুখে-দু:খে সবসময় পাশে ছিলেন সাবেক এমপি হাবিব। মানুষের অসুস্থ্যতা, সমস্যায় ছুটে গিয়েছিয়েন তার পাশে। তিনি আজ মিথ্যা মামলায় কারাগারে। তার পক্ষে বিএনপি নেতা বজলুর রহমানের খোঁজখবর নিতে ছুটে এসেছি।’

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি হাবিবের কন্যা কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী, সাবেক ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত কমনরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কানেতা ইয়া লাম-লাম অরনী, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ, উপজেলা মহিলা দলের আহবায়ক রাশেদা আশরাফ, দেয়াড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব টুকু, উপজেলা যুবদলের সদস্য আবু জাহিদ প্রমুখ।

এদিকে, রবিবার (৮ মে) কারারুদ্ধ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে সেখানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ভিড় করেন। প্রিজন ভ্যান থেকে নেমে পায়ে হেটে আদালত কক্ষে যাওয়ার সময় দূর থেকে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। একটি নাশকতা মামলার হাজিরা দিতে এদিন তাকে আদালতে উপস্থাপন করা হয় বলে দলীয় সূত্রে জানায়।
এর আগে ৭মে সকালে যশোর থেকে প্রিজন ভ্যানে সাতক্ষীরা কারাগারে আনার সময় বিএনপি নেতাকে একনজর দেখতে কাজিরহাট, কলারোয়া উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের দু’ধারে নেতাকর্মীরা দাড়িয়ে অবস্থান নেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন