সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রামভদ্রপুরে দূর্ঘটনায় এক শিশুর করুন মৃত্যু

কলারোয়ায় রামভদ্রপুর গ্রামে আবির নামে ৫ বছরের এক শিশুর দূর্ঘটনায় করুন মৃত্যু হয়েছে।

দূর্ঘটনাটি ঘটেছে, বুধবার(৬ জুলাই) বেলা আড়াই টার দিকে গয়ড়া ঈদগাহের লোহার গেট (ঠেলা) চাপা পড়ে শিশু আবিরের করুন মৃত্যু (ইন্না…রাজেউন)।

স্থানীয়রা জানাই, রামভদ্রপুর গ্রামের তরিকুল ইসলামে শিশু পুত্র আবির হোসেন(৫ বঃ) আর এক বন্ধুর সাথে রামভদ্রপুর প্রাইমারি স্কুল সংলগ্ন গয়ড়া ঈদগাহের লোহার গেটে টানাটানি করে অবুঝ মনে খেলা করছিলো। খেলা করতে করতে হঠাৎ গেটটি ভেঙ্গে গেলে শিশু আবির তার তলায় চাপা পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিকভাবে পার্শ্বে কর্মরত রাজমিস্ত্রী আল আমিন ছুটে এসে আবিরকে উদ্ধার করে গয়ড়া বাজারের মায়ের হাসি নামক নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, শিশু আবিরের মৃত্যুটি নিছক দূর্ঘটনা। তিনি মৃতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এমন দূর্ঘটনায় অবুঝ শিশু আবিরের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর সংবাদ শুনে সমবেদনা জানাতে ঘটনাস্থলে ও বাড়িতে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেন, পুলিশ কর্মকর্তা সহ এলাকার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন