মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাতার থেকে বাংলাদেশ আরো বেশি এলএনজি আমদানি করতে আগ্রহী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কাতারের সাথে বিদ্যমান এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এর ধারাবাহিকতায় বাংলাদেশ কাতার থেকে আরো বেশি এলএনজি আমদানি করতে আগ্রহী। বাংলাদেশ ২০২২ সালের মাঝামাঝি থেকে বার্ষিক অতিরিক্ত ১ মিলিয়ন টন এলএনজি (MTPA) কাতার হতে নিতে চায়, যা একটি সাইড লেটার চুক্তির মাধ্যমে কার্যকর করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার কাতারের দোহায় হোটেল শেরাটনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী Saad Sherida Al-Kaabi -এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে কাতার বাংলাদেশি অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য হয়েছে এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হয়েছে। এসময় তিনি জ্বালানি সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।

২০১১ সালের ১৬ই জানুয়ারি কাতরের জ্বালানি ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকের আলোকে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বার্ষিক ১ দশমিক ৮-২ দশমিক ৫ মিলিয়ন টন (MTPA) পরিমাণ এলএনজি সরবরাহের জন্য ১৫ বছর মেয়াদী ‘এলএনজি সেলস এন্ড পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) স্বাক্ষর হয়। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ১৩৭ কার্গোতে ৮ দশমিক ৪২৪ মিলিয়ন মেট্রিক টন এলএনজি ক্রয় করেছে পেট্রোবাংলা। সাইড লেটার চুক্তির মাধ্যমে বাংলাদেশ বার্ষিক অতিরিক্ত ১ মিলিয়ন টন এলএনজি (MTPA) কাতার হতে আমদানি করতে চায়।

কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ শেরিদা আল কাবির বাংলাদেশের প্রস্তাব আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং কাতার গ্যাস ও কাতার এনার্জিকে পেট্রোবাংলার সাথে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার নির্দেশ দেন। আগামীকাল এ আলোচনা কাতারে অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক বৈঠকে কাতারের পক্ষে নেতৃত্ব দেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ শেরিদা আল কাবির এবং বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কাতার গ্যাসের সিইও Sheikh Khalid Bin Khalifa Al-Thani, কাতার এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) Jassim Al_Marzouqi, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান