বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডাকে যুক্ত করে এবার যুক্তরাষ্ট্রের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার অর্থনৈতিক হুমকি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ মানচিত্রের ছবি প্রকাশ করলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্রের ছবি দিয়ে ক্যাপশনে ট্রাম্প লেখেন, ওহ কানাডা!।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার কয়েক ঘণ্টার পর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তাদের সেনাবাহিনী খুবই ছোট। তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সব ঠিক আছে। কিন্তু আপনারা জানেন, তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে সামরিক শক্তি প্রয়োগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব।’

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টির ট্রুডো পদত্যাগ করার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে ট্রুডো বলেন, ‘কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই।’

ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হতে পেরে উপকৃত।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা