শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৩

ভূমিহীন জনপদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে জখম করা হয়ছে।

বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়িখালি ব্রীজের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের ছেলে শহীদুল ইসলাম, তার ভাই রবিউল ইসলাম ও একই গ্রামের শওকত হোসেনের ছেলে তাউহিদ হোসেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন শহীদুল ইসলাম জানান, চিংড়িখালির সরকারি ৩০০ বিঘা খাস জমিতে তারাসহ ১৪৯টি পরিবার ডিসিআর নিয়ে বসবাস করে আসছে। তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিপক্ষ কাদের পাড়, রেজাউল পাড়, মনিরুল পাড়সহ একটি মহল চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে তাদেরকে কয়েকবার হুমকিও দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টার দিকে তিনিসহ ভাই রবিউল ইসলাম, মহাতাব বসুখালি যাওয়ার পথে বসুখালি ব্রীজের পশ্চিমপাশে চিংড়িখালির পাড়ে তাদের উপর লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে হামলা চালায় ইন্দ্রনগরের মনিরুল পাড়, রেজাউল পাড়, কাদের পাড়, আব্দুস সালাম সরদার, গোলাম সরদার, চিংড়িখালির ইসরাফিল সানা, গফফার সানা, কাশীবাটির মনির সরদার, বৈরাগীর চকের রহমান পাড়, করিম পাড়সহ কয়েকজন। তাদেরকে রক্ষায় এগিয়ে এলে ভাইপো তাউহিদকেও মারপিট করে তারা।

স্থানীয় খবর পেলে ছুঁটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। স্বজনরা তাকে (শহীদুল) উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, রবিউল ও তাউহিদকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

এ ব্যাপারে কাদের পাড় জানান, শহীদুল ইসলাম বুধবার বিকেলে চিংড়িখালিতে একটি মিটিং ডাকে। মিটিং এ লোকজন কম থাকায় দিন পরিবর্তনের কথাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে তাদেরও তিনজন আহত হয়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুর রহমান জানান, এ ঘটনায় শহীদুল ইসলাম বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছেন। বৃহষ্পতিবার সকালে ঘটনাস্থল ঘুরে এসে বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয় কে অবহিত করেছি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন