শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে অসামাজিক কার্যক্রম বন্ধ ও দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের আয়ুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মানব বন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

রোববার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় মহৎপুর হাটখোলায় শেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে আছানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদা খাতুন, মোছাঃ নাছরিন সুলতানা,আঃ রাজ্জাক,মাহফুজ, মোঃ মোমিন, ছাত্রলীগ নেতা পাভেল, মজনুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন মহৎপুর গ্রামের জবেদ আলীর পুত্র আয়ুব আলী হাজাম ও তার স্ত্রী মাজেদা খাতুনের বাড়িতে দেহ ব্যবসা ও মাদক কারবারের কারনে একটি এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। উঠতি বয়সী ছেলে মেয়েরা খুব সহজেই মাদক সহ অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে।
তাদের এই অনৈতিক কার্যক্রম এর সংবাদ প্রকাশ করায় দৈনিক আজকের সাতক্ষীরা ও আমাদের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জি এম মামুন ও দৈনিক সাতঘরিয়া ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আরাফাত আলীর বিরুদ্ধে মিথ্যা হয়রানী মূলক ধর্ষনচেষ্টা মামলা দিয়েছে তার স্ত্রী। তাদের বাড়িতে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট আহবান জানান তারা।

এ সময় আরও বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ তিনি বক্তাদের সাথে একত্বতা প্রকাশ করে বলেন, এলাকায় শুধু আয়ুব আলী নয় সকল অসামাজিক কার্যক্রম পরিচালনা কারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রসংগত গত দেড় বছর যাবত আয়ুব আলীর বাড়িতে দেহ ব্যবসা চলছিল। গত ১৪ নভেম্বর স্থানীয়রা নারী সহ আয়ুব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরের দিন সকালে ভুয়া কাবিন নামা দেখিয়ে আয়ুব আলী ও তার কথিত স্ত্রী মর্জিনা খাতুন পুলিশি হেফাজত থেকে মুক্তি পায়।

সে সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে কাল্পনিক কাহিনি সাজিয়ে আয়ুব আলীর স্ত্রী মাজেদা খাতুন কে বাদি করে আদালতে মিথ্যা ধর্ষনচেষ্টার মামলা দায়ের করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন