বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুর আটক

কালিগঞ্জে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বৃহষ্পতিবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে পুলিশ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

নিহতের নাম শাহীনা রাসুল হাঁসি (২০)। সে কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাসুদুর রহমান হাসানের স্ত্রী ও একই উপজেলার চাঁচাই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের ফয়সাল আহম্মেদ জানান, ২০২০ সালে কোরবানির ঈদের আগে তার বোন দক্ষিণশ্রীপুর -কুশুলিয়া স্কুল এণ্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহীনা রাসুল হাঁসির সঙ্গে সোনাতলা গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলীর ছেলে মাসুদুর রহমান হাসানের বিয়ে হয়। ভগ্নিপতি বেকার হলেও তার মেয়ে কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ভগ্নিপতি মাঝে মাঝে তার বোনকে বাড়ি থেকে টাকা আনতে বলতো। বৃহষ্পতিবার বোনের অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের শেষ দিন ছিল। এ টাকা চাওয়ায় হাসানের সঙ্গে হাঁসির বচসাও হয় বলে শুনেছেন তিনি। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ভগ্নিপতি মাসুদুর রহমান হাসান মোবাইল ফোনে তাকে জানান যে, বোন হাঁসি আত্মহত্যা করেছে। ১০টার দিকে তিনি বোনের বাড়িতে এসে গোসলখানার আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। বোনের লাশ গোসলখানার মেঝেতে বসা অবস্থায় ঝুলছিল। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি আশঙ্কা করছেন যে হাঁসিকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার করা হচ্ছে।

এদিকে মাসুদুর রহমান হাসান জানান, বিয়ের পর হাঁসিকে মাঝে মাঝে অপ্রকৃতিতস্ত অবস্থায় দেখা যেতো। সে বৃহষ্পতিবার সকালে গোসল করতে যেয়ে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক নকিব জানান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই ফয়সাল আহম্মেদ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী মাসুদুর রহমান হাসান ও শ্বশুর মোবারক আলীকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত