বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে একটি র‍্যালি বাহির হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে যেয়ে শেষ হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল।

তিনি বলেন, উপজেলার অধিকাংশ মানুষ মাছ চাষের সাথে জড়িত। এখানের মাটি ও পানির সব ধরনের মাছ চাষের জন্য উপযোগী। এজন্য এখানের মৎস্য চাষীদের আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা দিতে হবে। প্রয়োজনে মৎস্য অফিসের উদ্যোগে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া এখানে কিছু মানুষ আছে যারা অবৈধভাবে খাল দখল করে নেট পাটা দিয়ে ঘিরে নিয়ে মাছ চাষ করছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলাবাসীর সহযোগিতা পেলে অবৈধ দখলদারদের কবল থেকে খাল গুলো অবমুক্ত করার ঘোষণা দেন তিনি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, হ্যাচারি কর্মকর্তা আজারুল হক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, মানবাধিকার কর্মী শেখ অহেদুর রহমান ছোট, মৎস্য চাষী গোলাম ফারুক ও রুহুল আমিন।

পরবর্তীতে উপজেলার সফল মৎস্য চাষি ও মৎস্য খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন