শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি দখলের চেষ্টায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃষ্টি করে ও জাল মিউটেশন করে অবৈধ ভাবে সম্পত্তি দখলে রাখতে দুই সাংবাদিকসহ সাধারণ মানুষের নামে আদালতে মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (২ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মৃত. আলহাজ্ব আনছার উদ্দীন গাজীর ছেলে আব্দুল আজিজ।

লিখিত অভিযোজে তিণি বলেন আমি ও আমার ভাই-বোনদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি কালিগঞ্জ উপজেলার বন্দকাটি মৌজায় এস এ ২৭০, ৩২০, ৩৩৭, ৩৩(১) ২৯০, ২৯(২)২৯৪, ২৯৪ (১) ডিপি নং ৫০, ৪৫১ হালদাগ নং- ১১৭৮, ১১৭৯, ১১৮০, ১৩২৪, ১১৯৭ মোট জমির পরিমান- ১.৮৮ একর থেকে জেএল নং- ২২৩/২২৯ খতিয়ান নং- ৫০ এর ১১৭৮, ১৪৭৭, ১৪৮০ পৈতৃক ও ক্রয়কৃত জমির পরিমান- ১.৪২ একর লিজ প্রদান করি।

স্থানীয়রা ওই জমি লিজ নিয়ে ঘের করে জীবিকা নির্বাহ করে। তারা এলাকার নিরীহ ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু আমার মেঝ ভাই মাওলানা মোনায়েম আমাদের অন্যান্য ভাই ও বোনেদের হক ফাঁকি দিয়ে জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃষ্টি করে ও জাল মিউটেশন করে প্রতারনার মাধ্যমে অবৈধভাবে ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এর জের ধরে বিভিন্ন সময়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে তারা।

ইতোমধ্যে সে শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যে বিজ্ঞ আমলী আদালত নং ০২, সাতক্ষীরায় দৈনিক কালের চিত্র পত্রিকার বিষ্ণুপুর ইউনিয়ন প্রতিনিধি তাপস কুমার ঘোষ ও দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা ব্যুরো শিমুল হোসেনসহ আরো দুই লিজ গ্রহীতার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে।

এছাড়া তার ভাড়াটিয়া সন্ত্রাসী খালেক, আবু তালেব, শফিকুল ও রফিকুল গং বাহিনী নিয়ে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন উল্লেখিত ভাড়াটিয়া সন্ত্রাসী খালেক- আবু তালেব বাহিনীর সহযোগিতায় রয়েছেন কতিপয় ডাকাত। তারা পাশ^বর্তী এলাকায় রাতে ডাকাতি করে। দিনের বেলা তারা এলাকায় ফিরে খালেকের নেতৃত্বে আবু তালেব হয়রানীমূলক মামলা-হামলা হুমকি দিয়ে এবং বিভিন্ন মামলায় মিথ্যা স্বাক্ষী দিয়ে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

সে মানুষের জমিদখলসহ মিথ্যা মামলায় ফাসিয়ে নানানভাবে হয়রানি করে যাচ্ছে। তাছাড়া আমাদের ভাই মাওলানা মোনায়েম তৎকালীন মিজান চেয়ারম্যানের আমলে জামায়াতের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১৩ সালে বিভিন্ন অপকর্মে যুক্ত হয়ে পড়লে কৌশলে শহরে এসে বসবাস শুরু করে।

এর পর এলাকায় তার নামে বিভিন্ন কথা শুরু হলে পালিয়ে সাতক্ষীরা শহরে স্থায়ী হয়। এসময় কৌশলে একটি রাজনৈতিক দলের পদ বাগিয়ে নিয়ে কতিপয় ব্যক্তির নাম ভাঙিয়ে পুনরায় এলাকায় গিয়ে ভাইবোনদের জমি ফাকি দিতে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাছাড়া তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে আমাদের।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মোনায়েমের কবল থেকে আমাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি যাতে বেদখল না হয় এবং জীবনের নিরাপত্তা ও মিথ্যা হয়রানি মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন