রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জে পুকুরে গোসল করতে যেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফসানা পারভীনের (১০) করুন মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রানিতলা গ্রামে। নিহত আফসানা পারভিন রানিতলা গ্রামের মৃত মোস্তাক আহমেদের মেয়ে।
গোসল করে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জেলে এবং ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের জালে ধরা পড়ে আফসানার লাশ।

মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, আফসানা প্রতিদিনের ন্যায় ছোট বোনকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যায়। শীতের কারণে ছোট বোন গোসল করে দ্রুত ফিরে আসলেও আফসানা একা একা পুকুরে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে করুন মৃত্যু হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও জেলেদের খবর দেওয়া হয়। জেলেদের জাল টানায় আফসানার লাশ পাওয়া যায়।

শিক্ষার্থী আফসানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন মেয়েটি মৃগী রোগে আক্রান্ত ছিল। এ বিষয়ে তার পরিবারের কোন সন্দেহ না থাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেনবিস্তারিত পড়ুন

  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার