শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনেই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর শ্মাশানে তাদের শেষকৃত্ত সম্পন্ন হয়েছে। হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্য দুজন হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যের ভাইপো অপূর্ব দাস জানান, কাকা কানাইলাল দাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (স্বরসতী দাস) স্ট্রোক করে মারা যান। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কানাইলাল দাস খুব ভালো মানুষ ছিলেন। কিছুদিন যাবৎ তিনি হার্টের অসুখে ভূগছিলেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত