সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের নলতা মাঘুরালীতে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ গ্রামের পিয়ার আলীর ছেলে মো: আব্দুস সালাম। এসময় পরিবারের সদস্যরাবউপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন পেশায় রাজমিস্ত্রী। আমার পিতা পিয়ার আলী ও চাচা হযরত আলী ৯৫৭ হাল দাগে ২৭ শতক জমির একক অংশীদার, যা এস. এ, ডি.এস ও বর্তমান জরিপ এবং প্রিন্ট পর্চায়ও আমার পিতা ও চাচার নাম উল্লেখ আছে। এই জমিতে কোন অবস্থাতেই মনিরুল গং-এর অংশ পাওনা নেই।

এই জমির উপর শত বছরের উর্দ্ধে বাড়িঘর তৈরি করে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া
আসিতেছি। হঠাৎ করে গত ২৩ জুন সকাল অনুমান ১০ ঘটিকার সময় আমার ভাই তার নিজ
বাড়িতে অবস্থান করাকালীন সময়ে প্রতিবেশি মোঃ মনিরুল, শহিদুল ও মহিদুল ইসলাম সহ আরও ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে ছোট ভাই সেলিম হোসেনকে আচমকা লাঠিয়াল বাহিনী বেপরোয়াভাবে মারধর করে জখম করে। তখন আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী আসলে তারা পালিয়ে যায়। তখন ভাই সেলিমকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।

পরে ঐদিন সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মনিরুলের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের বাড়ি ঘর-রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর এবং পাকা পাচিল সবই ভাংচুর করে গুড়িয়ে দেয়। ভাংচুরের কারণে
হাঁস-মুরগীগুলো মারা যায় এবং ২টি খাসি ছাগল ধরে নিয়ে যায় তারা।

পরবর্তীতে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-২২/১৭৭, তারিখ: ২৫ জুন ২০২২। তিনি আরো বলেন মামলা হওয়ার পর বিবাদী পক্ষ টাকার জোরে আমি সহ ১১ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মনিরুল বাহিনী সর্বদা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি তারা প্রকাশ্যে আস্ফালন করে বলছে যদি তোরা তুলে না নিস তাহলে তোদের দুই ভাইয়ের মাথা কেটে ফুটবল খেলবো, দেখি আমাদের কে কি করতে পারে? মনিরুল বাহিনী মূলত যে জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করিতেছে ঐ জমিতে তাদের কোন অংশ পাওনা নেই। কারণ কাগজপত্র দৃষ্টান্তে ঐ জমির একক মালিকানা আমার পিতা ও চাচা। এ বিষয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। সংবাদ সম্মেলন থেকে তিনি মনিরুল বাহিনীর হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন