শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভোক্তার অভিযান, সৌদি বাংলা ফুডকে অর্থদণ্ড

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে সৌদি বাংলা ফুড এর মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক নাজমুল হাসান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলার কৃষ্ণনগর বাজারে সৌদি বাংলা ফুড এর কারখানায়।

এ সময় পন্যের মোড়ক ব্যবহার না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ৩৭ ধারায় ১০ হাজার টাকা, ৪২ ধারায় খাদ্য পন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করায় ১৫ হাজার টাকা, ৪৫ ধারায় প্রতিশ্রুত পন্য বা সেবা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সৌদি বাংলা ফুড কতৃপক্ষকে।

এছাড়া অতিরিক্ত রং মিশ্রিত ৫ কেজি বুন্দি ভাজা ও দুই কৌটা লেবেল বিহিন রং বিনষ্ট করা হয়। এসময় সৌদি বাংলা ফুডের মালিক আব্দুল গফফার জরিমানার সমুদয় অর্থ নগদ পরিশোধ করেন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের সাথে ক্যাব সদস্য শাকিবুর রহমান বাবলা ও কালিগঞ্জ উপজেলার সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান