বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় আটক-২

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকৃত টিভিএস মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৯ টায় থানা এলাকার কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সার্জিকেল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আশিককে মারাত্মক যখম করে মটর সাইকেল নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীচক্র।

পরে ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন আশিক এর পরিবার ও কালিগঞ্জের সার্জিকেল ক্লিনিকের মালিকপক্ষ।

অতিদ্রুত কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র নির্দেশে থানার সেকেন্ড অফিসার তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই শিহাবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় গ্রাম পুলিশ অভিযান চালিয়ে কামারগাঁতি এলাকার রাজু শেখের বাগান থেকে মহৎপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র আলাউদ্দীন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের পুত্র মারুফ হোসেন (২৬) কে আটক করতে সক্ষম হন।

এসময় তাদের স্বীকারোক্তিতে প্বাশ্ববর্তী থেকে মটর সাইকেলটি উদ্ধার করেন। এঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) কালিগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়েছে, মামলা নম্বর ১০। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এ প্রতিনিধিকে বলেন ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত