শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে লকডাউনের কঠোর অবস্থানে প্রশাসন

বিধিনিষেধের মধ্যে মানুষ স্বাস্থ্যবিধি অমান্য করায় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। থেমে নেই চোরাই পথে ভারত থেকে মানুষের আসা-যাওয়া।

এ অবস্থায় সোমবার (৭ জুন) জেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন চলছে।

গত বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জেলা করেনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৫ জুন) সকালে শুরু হওয়া এ লকডাউন বহাল থাকবে আগামী ১২ জুন পর্যন্ত।

লকডাউনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে কালিগঞ্জ উপজেলা প্রশাসন। জরুরি সেবা ছাড়া সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। কালীগঞ্জের সঙ্গে শ্যামনগর ও দেবহাটা আশাশুনি সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। উপজেলা জুড়ে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তবে, উপজেলার বাইরে ভ্যান, রিকশা চলাচল করছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু অব্যহত থাকবে। তবে দূরপাল্লার সকল যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেল, ভ্যান-রিকশা, নছিমন, করিমনসহ জেলার অভ্যন্তরীণ সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জরুরি নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে। এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। উপজেলা জুড়ে বহল থাকবে ভ্রাম্যমাণ আদালত।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মহাইমিনুর রশিদ (পিপিএম-সেবা) বলেন, করোনা সংক্রমনরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ঝুঁকি এড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সমস্যা এখন পৃথিবী জুড়ে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপ ও ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশে ও কালিগঞ্জ সার্কুলার অতিরিক্ত পুলিশ সুপার এর নির্দেশনায় কালিগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় তিনি কালিগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের সুরক্ষায় আমরা বাইরে আছি আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু