বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসরপ্রাপ্ত ৩ শিক্ষক-কর্মচারীর অবসরকালীন সুবিধা প্রদান

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা প্রদান করা হয়েছে। রবিবার (৬ জুন) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অবসর ভাতা প্রদান করা হয়।

অনাড়ম্বর অবসরকালিন সুবিধা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:’র সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন কল্যান সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতিরি সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন। কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দীপক শেঠ, কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক শামসুর রহমান লাল্টু, শিক্ষিকা শাহানাজ পারভিন, হাবিবুল্লাহ খান, অফিস সহকারী আব্দুল জলিলসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে অবসরকালিন সুবিধা গ্রহনকারীরা হলেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী, কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব. এ্যাসিস্টান্ট শাহানাজ পারভীন। অবসরকালীন সুবিধা গ্রহনকারী ৩ শিক্ষক-কর্মচারীকে মোট ১ লাখ ৮৯ হাজার ৮৫৯ টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু