রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলার সেকেন্দারনগর চৌমুহুনিতে নব নির্মিত রংধনু কমিউনিটি সেণ্টারে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের আয়োজনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটিতে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, শ্যামনগরের কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হোসেন সুমন, রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সুশান্ত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটিতে কালিগঞ্জ উপজেলার সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের অর্ন্তগত সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানসহ তিন শতাধিক শিক্ষক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন