মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ ছয় দফা দাবীতে গণ অনশন কর্মসূচি

“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই,
ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কালীগঞ্জে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় সহরাউদ্দী পার্কের সামনে রাস্তায় গণ অনশন কর্মসূচি পালন অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত কুমার সেনপর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, কৃষ্ণনগর ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তপন কুমার রায়, মৌতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, ধলবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামী, ঠাকুর দাস কর্মকার, অসিত বিশ্বাস, গোপাল মন্ডল প্রমুখ।

বক্তারা জাতীয় কেন্দ্রীয় কর্মসূচি দাবি সমূহ তুলে ধরে বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণান,
বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন অর্পিত সম্পত্তি প্রত্যাবন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন সমতানের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন দাবি করেন গণ অনশন কর্মসূচিতে উপজেলার বারটি ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন