শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। একের পর এক টাকা আত্মসাতের ঘটনায় ওই মেম্বরের বিষয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলার পারুলগাছা শীতল মোড়লের হাটে সরকারি উদ্যোগের প্রায় ২ বছর আগে দু’টি টিনশেড চাঁদনী তৈরী করা হয়। এসময় ওই হাটে অবস্থিত একটি বটগাছ নিজ উদ্যোগে বিক্রি করেন স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন।

তখন জনসম্মুখে বটগাছ বিক্রির ৬ হাজার টাকা পার্শ্ববর্তী পারুলগাছা মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় প্রদান করা হবে বলে ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও গাছ বিক্রির টাকা সরকারি ফান্ডে কিংবা ইয়াতিমখানায় না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন সচেতন মহল।

সম্প্রতি জেলা পরিষদের দু’টি গাছের ডালপালা বিক্রি করে ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ইউপি সদস্য আফছার উদ্দীনের বিরুদ্ধে। তাছাড়া পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমাানা প্রাচীর নির্মাণের লক্ষ্যে কর্তনকৃত একটি মেহগনি গাছের গুড়ি রাতের আধারে চুরি করে নিয়ে সেখানে রাখা হয় একটি ছোট গাছের গুড়ি।

চুরি করে নেয়া মেহগনি গাছের গুড়ির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তার স্থলে রেখে যাওয়া গাছের গুড়ির মূল্য ৩ থেকে ৪ হাজার টাকা। ওই গাছের গুড়ি সরানোর ঘটনায় ইউপি সদস্যের সংশ্লিষ্টতা থাকার গুঞ্জন উঠলে বিষয়টি তদন্তে যান ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা। কিন্তু বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তৎপরতায় বিষয়টি ধামাচাপা পড়ে যায় বলে এলাকাবাসি জানিয়েছেন।

এব্যাপারে ইউপি সদস্য আফছার উদ্দীনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি পারুলগাছা শীতল মোড়লের হাটের একটি বটগাছ বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে গাছ বিক্রির টাকা নিজের কাছে রেখেছেন নাকি কোথাও দিয়েছেন সেটা ঠিক স্মরণ করতে পারছেন না বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…