শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের ইছামতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তে কালিন্দী-ঈছামতি নদীর খারহাট সীমান্ত নদীর বাংলাদেশের তীর হতে ক্ষত বিক্ষত অর্ধ গলিত ৫০ বছরের অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় সীমান্ত বর্তী খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা অবস্থায় উপুড় করা ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়।

বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে থানা হতে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বেলা আনুমানিক ১টার সময় ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি বাংলাদেশ-ভারত কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি। অবস্থা দৃষ্টান্তে ধারণা করা যাচ্ছে চোরা কারবারি বা গরুর রাখাল অথবা জেলে চোরাই মালামাল নিয়ে পারাপারের সময় ভারতের সীমান্ত রক্ষী বিএসএফের টহল দলের স্পিড বোর্ডের পাখার বেলেডে ক্ষতবিক্ষত করে ফেলে যায়। পরবর্তীতে সে মারা যায় এবং জোয়ার ভাটায় আসা-যাওয়া করতে থাকে।

এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার