শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেডের উদ্যোগে এবং বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরার্ম এর সার্বিক সহযোগিতায় বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দিনভর ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পটি পরিচালিত হয় বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে গ্রাম্য ডাক্তার সালাউদ্দিন এর চেম্বারে।

এ সময় স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ মোঃ নাইমুল ইসলাম (এম. বি. বি.এস (ঢাবি) পিজিটি (মেডিসিন) সি. সি. ডি (বারডেম) ডি ও সি ডায়াবেটিস ও মেডিসিন অভিজ্ঞ)।

ক্যাম্পে উপস্থিত ছিলেন নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যানের পরিচালক মোঃ মিলন হোসেন ও অফিস এক্সিকিউটিভ অফিসার শেখ মারুফ হোসেন।

ক্যাম্পে এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও বয়োবৃদ্ধ সকলের স্বাস্থ্য সেবা নেওয়ার লক্ষ্যে ও আগামী দিনের সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে আসেন।

নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেড পরিচালক মোঃ মিলন হোসেন বলেন, আমাদের এই ফ্রী মেডিকেল ডায়াবেটিস ক্যাম্পেইন অব্যাহত থাকবে এবং গরিব দুঃখী অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করবো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরার্মের সভাপতি গ্রাম্য ডাঃ মো সালাউদ্দিন, মোঃ আলাউদ্দিন, নুরুজামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন