বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা, পুলিশের অভিযানে আটক ১

কালীগঞ্জের একটি ইটের ভাটায় সন্ত্রাসী মাদকসেবক দের হাত থেকে ভাটা মালিক কে রক্ষা করলেন থানা পুলিশ।

এ ঘটনায় মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম কালীগঞ্জ থানায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে ৪ জনের নামে এজাহার দায়ের করলে থানা পুলিশ দ্রুত গতিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মোহাম্মদ রাসেল কে আটক করেছে। অন্যরা পালিয়ে গেছে।

এ বিষয়ে মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ও মেসাস যমুনা অটো ব্রিকস এর সহকারী পরিচালক সাজ্জাদুজ্জামান মনঞ্জু কালিগঞ্জ প্রেসক্লাবে ১২ মার্চ বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে জানান কালীগঞ্জ উপজেলার ঠেকড়া গ্রামের স ম সদর উদ্দিন আহমেদের পুত্র মোহাম্মদ আতিক ইমরান মনি সে একজন নেশাগ্রস্ত সন্ত্রাসী চাঁদাবাজ তার দলবল নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাটা মালিকের কাছে ৩৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।

সেই সূত্র ধরে ১১ মার্চ আতিক ইমরান মনি সহ ৩০/৩৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদার দাবিতে ভাটায় জোরপূর্বক প্রবেশ করে ভাটার ব্যবহ্রত মেশিন যন্ত্রপাতি হিসেব কাগজপত্র নগদ অর্থ লুট করে নিয়ে নেয় এবং ভাটা ভাঙচুর করে ভাটায় দায়িত্বরত লোকজন তাদের বাহির করে দিয়ে ভাটা মালিক রফিকুল ইসলামকে আটকে রাখে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে বিষয়টি অবহিত করা হলে তিনি ঐদিন রাতে মামলা নিয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে ভাটা মালিক রফিকুলকে উদ্ধার এবং মালামাল উদ্ধার করে ভাটা বুঝিয়ে দেয়। সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের খুদু মোড়লের ছেলে মোহাম্মদ রাসেল( ৩০) কে আটক করে থানা পুলিশ।

রফিকুল ইসলাম আরো জানায় তার বাড়ি ঢাকা জেলার উত্তরায় তিনি সুদূর ঢাকা কালীগঞ্জে কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর মৌজার প্রকৃত জমির মালিকদের নিকট থেকে জমি লিজ নিয়ে যমুনা অটো ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করে ব্যবসা করে আসছে। কিন্তু এলাকার সন্ত্রাসী মাদকসেবী তারা প্রায় তার ভাটায় চাঁদা দাবি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে কালীগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের এস এম সদর উদ্দিন আহমেদ এর পুত্র আতিক ইমরান (৩২) কলিযোগা গ্রামের খুদু মন্ডল এর পুত্র মোঃ রাসেল ( ৩০) ও মোঃ রুবেল( ২৭) ঘোনা গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মমিন( ৪০)সহ সন্ত্রাসী দল । তিনি পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ে ভাটা উদ্ধারসহ আসামি আটক হওয়য় থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন