শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিডনি রোগে আক্রান্ত মুন্নী বাঁচতে চায়, সাহায্যের আবেদন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কিডনি রোগে আক্রান্ত মুনিয়া আক্তার মুন্নী (১৪) বাঁচতে চায়। সে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং মোবারকপুর এলাকার স্বামী পরিত্যক্তা পারভীন সুলতানার একমাত্র কন্যা। অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছ¡ল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল মুন্নী। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অপরটিও নষ্ট হওয়া পর্যায়ে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে মা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রæত একটি কিডনির অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন করাতে না পারলে অসচ্ছল মায়ের একমাত্র আদরের নয়নের মণি মুন্নীর জীবন প্রদীপ নিভে যেতে পারে।

মুন্নীর মা পারভীন সুলতানা জানান, ‘মাত্র ১৩ দিন বয়সে মুন্নীকে রেখে তার পিতা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই হতে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালায় ও মেয়েটিকে স্কুলে পড়ায়। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় কিডনি রোগ।’

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে আরো অন্তত ৩ লাখ টাকা লাগবে। মেয়েেেক বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানিয়েছেন খুব দ্রæত তার কিডনি অপারেশন করতে হবে।
এদিকে মায়ের অনেক স্বপ্ন একমাত্র মেয়েকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুন্নীর মা পারভীন সুলতানা। এজন্য তিনি ১৯১১-৯০৮৩৪৭ নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা