বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবে ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

যশোরের কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে আন্ত:ক্যারাম বোর্ড টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিন।
আলোচনা সভা শেষে কেশবপুর প্রেসক্লাবে ৮ দলীয় আন্ত: কেরাম বোর্ড টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ফুয়াদ-সুশান্ত জুটি ও রানার্স আপ বাপী-সিদ্দিক জুটির হাতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ট্রফি তুলে দেন।
এর আগে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা